প্রবীণ নেতা আব্দুল হালিমের মরদেহ দেখতে বিএসএমএমইউতে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৯, ১১:২৪আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১১:২৪

আব্দুল হালিম টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল হালিমের মরদেহ দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী বিএসএমএমইউতে যান।

হাসপাতালে বঙ্গবন্ধুর এই সহচরের পরিবারকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। পরে তিনি তাদের সঙ্গে কিছু সময় কাটান। এসময় প্রবীণ নেতা হালিমের মরদেহ দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আব্দুল হালিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

আব্দুল হালিম বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। আজ সকালে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ।

টুঙ্গিপাড়ার উপজেলার আওয়ামী লীগের সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন আব্দুল হালিম। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন।

/এমএইচবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম