আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ১২:৪১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১২:৪৯

আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া সরকার ঘোষিত নূন্যতম মজুরি বাস্তবায়ন ও বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এসময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

মঙ্গলবার (৮ জানুয়ারি) সকাল থেকে উত্তরা, দক্ষিণখান ও মিরপুরের কালশী এলাকায় বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

রাজধানীর মিরপুরের কালশীর এলাকায় ২২ তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ গেলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে পরবর্তীতে তাদের সড়কে অবস্থান করতে দেয় পুলিশ।

খাদিজা আক্তার নামে একজন নারী শ্রমিক বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের নূন্যতম বেতন কাঠামোর প্রজ্ঞাপণ গত ডিসেম্বরে জারি হয়েছে। কিন্তু সেখানে আমাদের সব দাবি-দাওয়া উত্থাপন হয়নি। অপারেটর ও হেলপারের বেতনের মধ্যে অনেক বৈষম্য ও ব্যবধান রয়েছে। আমরা এগুলো দূর করার কথা বলছি।’

তিনি অভিযোগ করেন, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। তাদের সংসার পরিচালনা করতে কষ্ট হচ্ছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘কালশীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকরা সড়কের একপাশে অবস্থান নিয়েছে, অপর পাশ দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

অপরদিকে, রাজধানীর উত্তরায় দক্ষিণখানে আটিপাড়ার এপিএস গার্মেন্টেসের শ্রমিকরা সড়কে ভাঙচুর চালিয়েছে। এছাড়া চালাবন এলাকায়ও শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ করেছে।

/এআরআর/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম