‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’ দ্রুত নির্মাণে কাজ করবো: শফিকুর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৯, ২০:২৬আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ২০:৩২

‘বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স’ দ্রুত নির্মাণে কাজ করবো: শফিকুর রহমান জাতীয় প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি ও সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগের ইশতেহারে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্স নির্মাণের কথা বলা হয়েছে। আমি এই মিডিয়া কমপ্লেক্স ভবন যাতে দ্রুত নির্মাণ করা যায় সেই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করবো।’
মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই সময় জাতীয় প্রেস ক্লাব পরিচালনা কমিটির অভিষেকও অনুষ্ঠিত হয়।
শফিকুর রহমান বলেন, ‘সবাইকে লক্ষ্য রাখতে হবে যেন সেই স্বাধীনতাবিরোধী প্রেতাত্মারা আর কোনোদিন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির কর্তৃত্ব না পায়।’
প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম বলেন, ‘বিদায়ী সভাপতি শফিকুর রহমান এই বলে খ্যাত হোক তিনি আমাদের লোক, তিনি জাতীয় প্রেস ক্লাবের লোক, তিনি সাংবাদিকদের লোক। আমরা প্রেস ক্লাবে তার অবদানের কথা বলে শেষ করতে পারবো না।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কোষাধ্যক্ষ শ্যামল দত্ত, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সিনিয়র সাংবাদিক বিএফইউজের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, সিনিয়র সাংবাদিক জাফর ওয়াজেদ, সিনিয়র সাংবাদিক শাহাজান মিয়া, সিনিয়র সাংবাদিক জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক নাসিমুন আরা হক প্রমুখ।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম