বুয়েটের ১৯ শিক্ষককে পেনশন দিতে হাইকোর্টের রায় বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ১৪:৫৪আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৪:৫৯

হাইকোর্ট বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক তিন উপাচার্যসহ অবসরপ্রাপ্ত ১৯ শিক্ষককে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অবসরোত্তর ছুটি (পিআরএল) ও পেনশন সুবিধা দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে করা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বুয়েট কর্তৃপক্ষের রিভিউ আবেদন খারিজ করে এ আদেশ দেওয়া হয়। আদালতে শিক্ষকদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও তবারক হোসাইন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার উর্মি রহমান। আর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইজীবী এ এফ হাসান আরিফ।
পরে ব্যারিস্টার উর্মি রহমান বলেন, আদালতের আজকের আদেশের ফলে রিট আবেদনকারীদের মধ্যে সাবেক দুই উপাচার্য ড. মো. মনোয়ারুল ইসলাম ও প্রফেসর সাহেদা রহমান এবং অপর পাঁচ শিক্ষক ড. মো. মোহর আলী, ড. মোস্তফা কামাল চৌধুরী, ড. মো. কামরুল ইসলাম, ড. এম এম শাহিদুল হাসান ও ড. মো. কামরুল আহসান কেবল পেনশন সুবিধা পাবেন। এছাড়া সাবেক উপাচার্য ড. মো. মাজহারুল হক এবং ১১ শিক্ষক ড. মো. মীরজাহান মিয়া, ড. আমিনুল হক, ড. মো. ইমতিয়াজ হোসেন, ড. সারওয়ার জাহান, ড. শহিদুল ইসলাম খান, ড. মো. ওবায়েদ উল্লাহ, ড. মো. জয়নুল আবেদিন, ড. মো. আব্দুর রউফ, ড. মো. রিফায়েত উল্লাহ, ড. নিলুফার ফরহাত হোসাইন ও ড. নজরুল ইসলাম পিআরএল ও পেনশন সুবিধা পাবেন।
এর আগে বিভিন্ন সময় অবসরে যাওয়া বুয়েটের ১৯ শিক্ষক পিআরএল ও পেনশন সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় হাইকোর্টে পৃথক তিনটি রিট আবেদন করেন। ওসব রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায় অনুসারে বুয়েটের সাবেক সাত শিক্ষককে শুধু পেনশন সুবিধা এবং ১২ জন শিক্ষককে পিআরএল ও পেনশন সুবিধা দিতে বলা হয়।
একই সঙ্গে রায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রাপ্য পিআরএল ও পেনশন সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়। এরপর ২০১৮ সালের ৮ আগস্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বুয়েট কর্তৃপক্ষের লিভ টু আপিল খারিজ করে পেনশন সুবিধা দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। পরে আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করলে তাও খারিজ করে দেন আপিল বিভাগ।

আরও পড়ুন: বুয়েটের ১৯ শিক্ষককে নতুন স্কেলে পেনশন দিতে হাইকোর্টের রায় বহাল

 

/বিআই/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক