সীমা নিটওয়্যারের চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা টিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০১৯, ১৭:৪০আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৭:৪১

সুপ্রিম কোর্ট সোনালী ব্যাংকে ঋণ কেলেঙ্কারির ঘটনায় নারায়ণগঞ্জের মেসার্স সীমা নিটওয়্যার অ্যান্ড ডায়িং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আবদুর রশিদ মিয়ার অব্যাহতির আদেশ বাতিল করে, তাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। আর  দুদকের পক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।

মামলার বিবরণী থেকে জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের সোনালী ব্যাংক মহিলা শাখা (বর্তমানে ফরেন এক্সচেঞ্জ শাখা) থেকে মেসার্স সীমা নিটওয়্যার অ্যান্ড ডায়িং প্রাইভেট লিমিটেডের পক্ষে ৬৫ শতক জমি বন্ধক রাখা হয়। পরে পরস্পর যোগসাজশে ব্যাংকিং  নিয়মনীতি লঙ্ঘন করে ১৩ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৬৪৬ টাকা ঋণ গ্রহণ ও প্রদান করে, যা পরে সুদেমূলে ২২ কোটি ৪৯ লাখ ৬৬ হাজার ২১৩ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

পরে অভিযোগটি অনুসন্ধান করে দুদকের উপ- পরিচালক মো. সিরাজ উদ্দিন ২০১৩ সালের ২৯ জানুয়ারি তিন জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

এ মামলার অন্য আসামিরা হলেন— ওই ব্যাংক শাখার ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) মো. আবদুস সামাদ ও সিনিয়র অফিসার মো. সিরাজুল হক।

পরে ২০১৪ সালের ৩০ জুন দুদকের উপ-পরিচালক মো. ফখরুল ইসলাম তদন্ত করে মো. আবদুর রশিদ মিয়া ও মো. আবদুস সামাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালত ২০১৮ সালের ১০ মে আবদুর রশিদ মিয়ার বিরুদ্ধে আনা অভিযোগপত্রের শুনানি নিয়ে তাকে এ মামলা থেকে অব্যাহতি দেন। কিন্তু সেই অব্যাহতি আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করে। এরপর হাইকোর্ট ২০১৮ সালের ৮ অক্টোবর এই বিষয়ে রুল জারি করেন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সেই রুলটি যথাযথ ঘোষণা করে হাইকোর্ট রায় প্রদান করেন। এর ফলে আবদুর রশিদ মিয়াকে আদালতে আত্মসমর্পণ করতে হবে এবং তার বিরুদ্ধে বিচারিক আদালতে মামলাটি চলবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম