খাদ্যে ভেজাল মেশালে জরিমানার পাশাপাশি কারাদণ্ড: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১২:৩২আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৩:০৮

খাদ্যে ভেজাল মেশালে জরিমানার পাশাপাশি কারাদণ্ড: সাঈদ খোকন

খাদ্যে ভেজাল মেশানোর দায়ে এখন থেকে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, ‘খাদ্যে ভেজালের জন্য বিগত দিনে আর্থিক জরিমানা করা হয়েছে। কিন্তু এর তেমন সুফল পাওয়া গেছে বলে আমরা মনে করছি না। এজন্য এখন থেকে যেসব প্রতিষ্ঠানে খাদ্যে ভেজাল পাওয়া যাবে, সেই প্রতিষ্ঠান এবং ব্যক্তিকে আর্থিক জরিমানার পাশাপাশি কারাদণ্ড দেওয়া হবে। সেটা প্রতীকী হলেও, কয়েকদিনের জন্য হলেও, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জেল খাটতে হবে।’

রবিবার ( ১৩ জানুয়ারি) বেলা ১২টায় ধানমন্ডিতে ভেজালবিরোধী অভিযান শুরুর আগে তিনি এসব কথা বলেন।  

ভেজালবিরোধী অভিযানে যুক্ত সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘এখন থেকে ভেজালবিরোধী অভিযানে আমরা কঠোর হবো। ভেজালবিরোধী অভিযান ঘোষণা হওয়ার কারণে কোনও প্রতিষ্ঠান বা দোকান যদি বন্ধ রাখা হয়, আমরা যদি তা জানতে পারি, তাহলে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।’

আগামী সাত কর্মদিবস ধানমন্ডি এলাকায় খাদ্যে ভেজালবিরোধী বিশেষ অভিযান চলবে জানিয়ে মেয়র বলেন, ‘এজন্য সংশ্লিষ্ট সবাইকে চিঠি দিয়ে জানানো হয়েছে।’  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘ঢাকা শহরে যেসব বিলবোর্ড লাগানো হয়েছিল নির্বাচনের জন্য সেসব মোটামুটি সরিয়ে ফেলা হয়েছে। হয়তো দুয়েকটি থাকতে পারে। সেগুলোকেও সরিয়ে ফেলা হবে।’

ভেজালবিরোধী অভিযানের শুরুতেই মেয়র নিজে উপস্থিত থেকে ধানমন্ডির স্টার কাবাবে অভিযান চালান। কিন্তু কোনোকিছু না পেয়ে তিনি চলে যান। যাওয়ার সময় অভিযান অব্যাহত রাখার জন্য ভেজালবিরোধী টিমকে নির্দেশনা দেন। দিনব্যাপী এই অভিযান চলবে বলে জানানো হয়েছে।  

এদিকে আগাম ঘোষণা দিয়ে ভেজালবিরোধী অভিযান শুরু করায় সমালোচনা করেছেন ধানমন্ডি এলাকার বাসিন্দারা। এই এলাকার বাসিন্দা ও একটি ব্যাকের একজন কর্মকর্তা বলেন, ‘আগাম ঘোষণা দিয়ে ভেজালবিরোধী অভিযান চালালে কেউ কী ভেজাল নিয়ে বসে থাকবে? সত্যিকার অর্থে খাদ্য ভেজালমুক্ত করতে হলে গোপনেই অভিযান চালাতে হবে যাতে কেউ আগাম খবর না পায়।’

 

/এএইচআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান