টঙ্গী বাজার থেকে ১৬৫টি দেশি পাখি উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৯, ১৩:৫৬আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৬:৪৩

উদ্ধার করা পাখি গাজীপুরের টঙ্গী বাজার থেকে ১৬৫টি দেশি পাখি উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে বিষয়টি জানিয়েছেন। এ সময় তার সঙ্গে ছিলেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের আরেক পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক।

উদ্ধার করা পাখিগুলোর মধ্যে রয়েছে— ৯৫টি তিলা মুনিয়া, ২৫টি কালো মাথার মুনিয়া, ৯টি টিয়া, ৪টি কাঠশালিক, ভাতশালিক ৮টি, ঝু শালিক ৫টি, তিলা ঘুঘু ১৮টি।

অসীম মল্লিক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করি। উদ্ধার হওয়া পাখিগুলো মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে অবমুক্ত করা হবে।’

উদ্ধার করা দেশি পাখি তিনি বলেন, ‘এ সময় পাখি বিক্রেতাদের কাউকে না পাওয়া গেলেও উপস্থিত মানুষের মধ্যে পাখি না ধরার জন্য সচেতনতামূলক আলোচনা করা হয়েছে। কেউ যদি পাখি ধরে এবং বিক্রি করে তাদের আইনগত শাস্তি কী হবে, সে বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে।’

জানতে চাইলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গোপন সংবাদ পাওয়ার পর পাখিগুলো উদ্ধারের জন্য ঢাকা থেকে একটি টিম পাঠাই। তারা গিয়ে সেখানে পাখিগুলো উদ্ধার করেন। আইন অনুযায়ী কোনও পাখি ধরা বা শিকার করা এবং আবদ্ধ রাখা দণ্ডনীয় অপরাধ।’

 

/এসএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম