ডা. জাফরুল্লাহ চৌধুরীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৯, ২০:০০আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২০:৩৩

ডা. জাফরুল্লাহ চৌধুরী বেআইনিভাবে অন্যের জমিতে প্রবেশ, চুরি, ভাঙচুর ও হুমকির অভিযোগে আশুলিয়া থানায় দায়ের করা মামলায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ চারজনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ জানুয়ারি) বিকালে ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন আসামিরা। পরে শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ মামলার প্রতিবেদন আদালতে দাখিল না করা পর্যন্ত জামিন দেন।

মামলার অন্য তিন আসামি হলেন— গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক সাইফুল ইসলাম শিশির ও সহকারী রেজিস্ট্রার গোলাম মোস্তফা।

এদিন আসামি পক্ষের আইনজীবী এ এইচ এস রাশেদ জামিন শুনানিতে বলেন, ‘আসামিরা গত ২৫ অক্টোবর হাইকোর্টে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাদের আট সপ্তাহের জন্য জামিন দেন। হাইকোর্ট একই সঙ্গে ওই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে (ঢাকার জেলা ও দায়রা জজ) আত্মসমর্পণের নির্দেশ দেন। সেই মোতাবেক আসামিরা এখন পর্যন্ত জামিনের শর্ত ভঙ্গ করেননি বিধায় আসামিদের জামিন দেওয়া হোক।’

অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা করে মুচলেকায় জামিন দেন।

উল্লেখ্য, এ মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, বেআইনিভাবে অনধিকার প্রবেশ, চুরি, ভাঙচুর, ক্ষয়ক্ষতি ও হুমকি প্রদান করেন আসামিরা। বাদীর জমিতে সাইনবোর্ড থাকলেও ডা. জাফরুল্লাহর নির্দেশে তা ভাঙচুর ও চুরি করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। ওই ঘটনায় ডা. জাফরুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করা হয়।

/টিএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম