ভেজালবিরোধী অভিযানে ১৫ জনের জেল, সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৪৫আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৫০

ভ্রাম্যমাণ আদালত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চলমান খাদ্যে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি একটি হোটেল সিলগালা ও বিভিন্ন প্রতিষ্ঠানকে ৫ লাখ ৫৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের তৃতীয় দিনে মঙ্গলবার (১৫ জানুয়ারি) করপোরেশনের ৫টি অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, অভিযানে অঞ্চল ১-এর আওতাধীন গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউয়ে হোটেল সোহেলের মালিক মো. সোহেলকে ৩ দিন, এরোমা স্নাকসের ম্যানেজার খালেদ মনসুরকে ৫ দিন, ডেকো রেস্টুরেন্টের আব্দুল লতিফকে ৩ দিন, মায়ের দোয়া হোটেলের ম্যানেজার সাইফুল ইসলামকে ৩ দিন এবং রমনা হোটেল কেন্টিনের ম্যানেজার সাইফুল ইসলামকে ৭ দিনের জেল দেওয়া হয়েছে।
এছাড়া রাজধানী হোটেলকে ২০ হাজার, পূর্ণিমা স্নাকসকে ৫০ হাজার টাকা, খাবার দাবার পিঠাঘরকে ১৫ হাজার টাকা, হাজী বিরিয়ানিকে ২৫ হাজারসহ মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অঞ্চল ২-এর আওতায় ফকিরাপুল এলাকার আল ইমাম হোটেলের ম্যানেজার আব্দুল জলিলকে ৩ দিন জেল দেওয়া হয়েছে। অভিযান চলার সময় হোটেল বন্ধ করে পালিয়ে যাওয়ার দায়ে মিতালি রেস্টুরেন্টকে সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া এশিয়া গার্ডেন রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল ৩-এর আওতাধীন এলাকার পেনাং রেস্টুরেন্টকে ১ লাখ টাকা এবং পেনাং থাই অ্যান্ড চাইনিজ রেস্তোরাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অঞ্চল ৪-এর নবাবপুর এলাকার আদি মরণচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের ম্যানেজার মো. মিজানুর রহমান এবং মো. মোকাম্মেল হক প্রিন্সকে ১৫ দিন করে জেল দেওয়া হয়েছে। এর আগেও এই দোকানিকে একই অপরাধে ৩ লাখ টাকা জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছিল। এছাড়া গোলাপশাহ বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অঞ্চল ৫-এর যাত্রাবাড়ী এলাকার নান্না রেস্তোরাঁর ম্যানেজার কবীর হোসেনকে ৫ দিনের জেল দেওয়া হয়। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা করায় ফল বিক্রেতা মো. ইলিয়াস, মো. চান মিয়া ও সাদ্দাম হোসেনকে ৫ হাজার টাকা, কসমেটিক্স সামগ্রী বিক্রেতা মো. শফিকে ৪ হাজার টাকা এবং নিউ সুপার নান্না রেস্টুরেন্ট ও আল ইসলাম বিরানি হাউজকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম