স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের ওয়েবসাইটে থাকবে ‘অভিযোগ কর্নার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৯, ০৫:৪১আপডেট : ১৬ জানুয়ারি ২০১৯, ০৫:৪৭

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক (ছবি সংগ্রহীত) সরকারি হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের অভিযোগ জানানোর সুবিধার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে ‘অভিযোগ কর্নার’ খোলার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আগামী এক সপ্তাহের মধ্যে এই কর্নার তৈরি করে জনসাধারণকে তা জানানোর তাগিদ দেন তিনি।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সরকারি বিভিন্ন হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ দেশের সব জেলার সরকারি হাসপাতাল, ইনস্টিটিউটের পরিচালক এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
নির্বাচনি ইশতেহার অনুযায়ী সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। সরকারি হাসপাতালগুলোকে রোগীবান্ধব হিসেবে গড়ে তুলতে আন্তরিকতা ও স্বচ্ছতার সঙ্গে কাজ করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘রাজধানী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সব হাসপাতালকে নিয়মিত কঠোর নজরদারির আওতায় আনতে একটি নেটওয়ার্ক গড়ে তোলা হবে।’
মন্ত্রী বলেন, হাসপাতালগুলোতে জনবলের উপস্থিতি, অবকাঠামো ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা বজায় রাখার লক্ষ্যে একটি মনিটরিং নেটওয়ার্ক গড়ে তোলা হবে। আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাজধানী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সব হাসপাতালকে নিয়মিত কঠোর নজরদারির আওতায় নিয়ে আসবে এই নেটওয়ার্ক। দুর্গম অঞ্চলের হাসপাতালগুলোও এই নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন থাকবে না। হাসপাতালগুলোকে এই নেটওয়ার্কের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে সমাধানের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও জবাবদিহির আওতায় আনতে নীতিমালার কঠোর অনুসরণ করতে হবে বলেও মত দেন মন্ত্রী।

/এসআই/জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম