সাবেক থেকে বর্তমানে মূল্যবোধের সঞ্চার ঘটাতে হবে: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৫:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৫:২৭

সাবেকদের থেকে বর্তমান শিক্ষার্থীদের মূল্যবোধের পাঠ নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘সাবেক শিক্ষার্থীদের মূল্যবোধ বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হলে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও ভালো হবে।’ শুক্রবার (১৮ জানুয়ারি) ঢাবির দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) ১১তম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাবির দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ‘সৌহার্দ্য ও স্মৃতির বন্ধনে আবদ্ধ আমরা, এসো মিলি প্রাণের আনন্দে’ এই স্লোগানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য আখতারুজ্জামান দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এসময় তিনি আরও বলেন, ‘ঢাকা বিশ্বব্যিদ্যালয় যে কটি বিভাগ নিয়ে গর্ব অনুভব করে, দর্শন বিভাগ তাদের মধ্যে অন্যতম। সত্য ও ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা করাই দর্শন ভাবনার মূল। তাই দর্শনের সুদীর্ঘ ইতিহাসে তার তাত্ত্বিক দিকের পাশাপাশি মানবকল্যাণের দিকেরও সমগুরুত্ব ও প্রকাশ লক্ষ্য করা যায়।’

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী নৃত্য ও সঙ্গীত পরিবেশন, দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ ও স্মরণিকা ‘প্রাণপ্রবাহ’র মোড়ক উন্মোচনের পাশাপাশি দর্শন বিভাগের খ্যাতিমান ও সাবেক সাতজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অ্যাডভোকেট আহসানুল করিম চৌধুরী, অধ্যাপক ড. আনিসুজ্জামান, অধ্যাপক ড. আজিজুন্নাহার ইসলাম, অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়, গয়েশ্বর চন্দ্র রায়, অধ্যাপক ড. ফাহমিনা আহমেদ এবং অধ্যাপক নাজমা হাসিন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও ডুপডার সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ এবং প্রখ্যাত দার্শনিক অধ্যাপক ড. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডুপডার সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী।

/এসআইআর/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম