মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেবে ঢাকা রেঞ্জ পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৯:১১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৯:১৪

মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দেবে ঢাকা রেঞ্জ পুলিশ পুলিশের ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘মাদক নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। মাদক বিপণনে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের মাধ্যমে তাদের আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে জঙ্গিবিরোধী চলমান অভিযান অব্যাহত রাখতে হবে। সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে।
শনিবার (১৯ জুনুয়ারি) সকালে টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ডিসেম্বর-২০১৮ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। পর্যালোচনায় দেখা যায়, ২০১৮ সালের ডিসেম্বরে ঢাকা রেঞ্জে ২ হাজার ৩৩৫টি মামলা হয়েছে, যা আগের অর্থাৎ নভেম্বর মাসের তুলনায় ৮৯০টি এবং ২০১৭ সালের ডিসেম্বর মাসের তুলনায় ৮৭১টি মামলা কম।
সভায় ঢাকা রেঞ্জের কর্মকর্তা ও ফোর্সদের ‘মাসিক ভালো কাজে স্বীকৃতি ও কর্মদক্ষতার ভিত্তিতে’ বিভিন্ন ক্যাটাগরিতে তিনজন চৌকিদারসহ ২৯ জনকে পুরস্কৃত করা হয়। ২০১৮ সালের ডিসেম্বর মাসে ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ এবং শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নারায়ণগঞ্জ জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকীকে পুরস্কার দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি (অপরাধ) মো. আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি (অপস অ্যান্ড ইনটেলিজেন্স) মো. আসাদুজ্জামানসহ ঢাকা রেঞ্জের ১৩টি জেলার সকল পুলিশ সুপারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/এসজেএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের