বঙ্গবাজারে কর্কশিটের দোকানে আগুন, দগ্ধ ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৯:২৮আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ২১:৩০

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা (ছবি: ফোকাস বাংলা) রাজধানীর বঙ্গবাজারে হাফিজ প্লাজা নামে বিপণিবিতানের পাশের একটি কর্কশিটের দোকানে আগুন লেগেছে। এতে নুরুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। ঢামেক হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (১৯ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে কর্কশিটের ওই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধ ব্যক্তিকে ঢামেক বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

দগ্ধ মো. নুরুল ইসলাম ময়মনসিংহের নান্দাইল থানার দোপাগাতি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। বর্তমানে আনন্দবাজার হাফিজ প্লাজা সংলগ্ন উকিলের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। তার একটি চায়ের দোকান আছেন।
মো. নুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম জানান, হাফিজ প্লাজা সংলগ্ন তাদের একটি চায়ের দোকান। পাশেই তাদের বাসা। নূর ইসলামের ভাড়াটিয়ার ককশিটের দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে। তার বাবা তখন বাসায় ঘুমানো অবস্থায় ছিলেন। বাসার ভেতর আগুন ছড়িয়ে পড়লে দগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যান।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, নুরুল ইসলামের শরীরে ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে।

এসজেএ/এআইবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম