জানুয়ারির শেষ সপ্তাহে ডাকসু নির্বাচনের তফসিল!

সিরাজুল ইসলাম রুবেল
২০ জানুয়ারি ২০১৯, ১৮:২৭আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ১৮:৩৭

ডাকসু ভবন জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল। ডাকসু নির্বাচন পরিচালনা জন্য নিযুক্ত প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান রবিবার (২০ জানুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে থাকা একজন সিনিয়র শিক্ষকও একই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান রিটার্নিং অফিসার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী সপ্তাহের শেষের দিকে অথবা এর পরের সপ্তাহের প্রথম দিকে আমরা ডাকসুর তফসিল ঘোষণা করতে পারবো বলে আশা করছি।’ তিনি জানান, আগামী ৭ থেকে ৯ দিনের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে। এই হিসেবে চলতি জানুয়ারির শেষ সপ্তাহেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের সিনিয়র একজন শিক্ষক বলেন, ‘আগামী সপ্তাহে তফসিল ঘোষণার খুবই সম্ভাবনা আছে। তবে মার্চের মধ্যে ডাকসু নির্বাচন হবে এটি মোটামুটি নিশ্চিত বলা যাচ্ছে। কিন্তু নির্বাচনের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।’

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে কতটা প্রস্তুত ঢাবি কর্তৃপক্ষ

              নির্বাচন না হওয়ার অপসংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই: ঢাবি ভিসি               

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম