স্বাস্থ্য অধিদফতরের কোটিপতি হিসাবরক্ষক আবজালের সম্পত্তি জব্দের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ১৮:২৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৫৮

স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক আবজাল হোসেন। দুদকের অনুসন্ধান অনুযায়ী শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
দেশে-বিদেশে ফ্ল্যাট, বাড়ি ও মার্কেটসহ কোটি কোটি টাকার মালিক স্বাস্থ্য অধিদফতরের চতুর্থ শ্রেণির কর্মচারী আবজাল হোসেনের সব সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২২ জানুয়ারি) আদালত এই নির্দেশ দেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি জানান, দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদের মালিক বনে যাওয়া আবজালের সকল স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ করতে মহানগর স্পেশাল দায়রা জজ আদালতে আবেদন করা হয়েছিল। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আবজালের সম্পত্তি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
দুদকের তথ্য অনুযায়ী, ত্রিশ হাজার টাকা বেতন পেলেও ঢাকার উত্তরায় আবজাল ও তার স্ত্রীর নামে আছে পাঁচটি বাড়ি। অস্ট্রেলিয়াতে দুই লাখ ডলার দামের একটি বাড়ি আছে তার। এছাড়া রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে আছে ২৪টি প্লট ও ফ্ল্যাট। আবজাল গত এক বছরে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে ২৮ বারের বেশি সপরিবারে সফর করেছেন।
দুদক উপপরিচালক শামসুল আলম আবজাল ও তার স্ত্রী এবং স্বজনদের দুর্নীতি তদন্ত করছেন। আবজাল ও তার স্ত্রীর দেশত্যাগে ইতোমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুর্নীতি অভিযোগ ওঠার পর আবজালকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য অধিদফতর।

আরও পড়ুন:

/ডিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম