আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় তালিকাভুক্তির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৯, ২১:৫৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ২২:০২

রসাটম রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রসাটম) ‘এএসই ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশি ফটো জার্নালিস্টদের তালিকাভুক্তির আহ্বান করা হয়েছে। আন্তর্জাতিক এই আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করছে রসাটমের প্রকৌশল শাখা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর- এটমস্ত্রয় এক্সপোর্ট (এএসই)।

বিজয়ী আলোকচিত্রী আকর্ষণীয় পুরস্কার ছাড়াও আয়োজকদের খরচে রাশিয়া ভ্রমণের সুযোগ পাবেন।

বাংলাদেশ, ভারত, ইরান, মিশর, চীন, বেলারুশ এবং হাঙ্গেরির ফটোজার্নালিস্টরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখ্য, এসব দেশে এএসই বর্তমানে বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে।

আগ্রহী আলোকচিত্রীরা ‘মানুষ’, ‘শহর’, ‘বন্যপ্রাণী’র ওপর ধারণ করা ছবি পাঠিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। প্রতিযোগিতায় বিশেষ আরেকটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, তা হলো— ‘ভবিষ্যতের জ্বালানি’। পার্শ্ববর্তী অঞ্চলগুলোর মানুষ, প্রকৃতি ও পরিবেশের ওপর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইতিবাচক প্রভাব নিয়ে ধারণ করা ছবি এই ক্যাটাগরিতে স্থান পাবে।  প্রতিযোগীরা ১ জানুয়ারি ২০১৮ এবং তার পরবর্তী সময়ে ধারণ করা একটি অথবা সর্বোচ্চ পাঁচটি ছবির সিরিজ পাঠাতে পারবেন। স্মার্টফোন ও ট্যাবলেটে ধারণ করা ছবিও পাঠানো যাবে।

বড় ধরনের ডিজিটাল ম্যানিপুলেশন করা ছবি এবং কোলাজ ছবি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।

আগামী ১০ ফেব্রুয়ারির আগে  [email protected] ই-মেইলে ছবি পাঠাতে হবে। একটি আন্তর্জাতিক বিচারক প্যানেল বিজয়ীদের নির্বাচিত করবেন। শ্রেষ্ঠ আলোকচিত্রগুলো বিশেষভাবে আয়োজিত প্রদর্শনীতে স্থান পাবে।

প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্য ও নিয়মাবলী http://ase-ec.ru/en/for-journalists/photo-awards/. ওয়েব লিংকে পাওয়া যাবে।

 

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম