চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চান রশনি

তাসকিনা ইয়াসমিন
২৩ জানুয়ারি ২০১৯, ১৭:৪৯আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৯:৩৯

রৌশন জাহান রশনি (ছবিটি অসুস্থ হওয়ার আগে তোলা) রৌশন জাহান রশনি (৩৫)। একাধারে তিনি কুটিরশিল্প উদ্যোক্তা, অভিনেত্রী, চিত্রনাট্য নির্মাতা এবং ময়মনসিংহ জয়নুল ইনস্টিটিউটের চারুকলার শিক্ষার্থী। তিন বছর ধরে হার্ট, গলব্লাডার ও অ্যাজমায় ভুগছেন তিনি। একসময় যে মেয়েটি তার বাবাকে অর্থ দিয়ে সাহায্য করতেন, এখন নিজেকে তিনি মনে করেন অবসরপ্রাপ্ত বাবার পরিবারের বোঝা। নিজের অসুস্থতা কাটিয়ে উঠতে রশনি দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চাইছেন।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমি তিন বছর ধরে অসুস্থ। চিকিৎসা চালাতে গিয়ে আমার পরিবার আজ নিঃস্ব হয়ে গেছে। চিকিৎসা চালাতে আমি সবার সহযোগিতা চাই। সুস্থ জীবনে ফিরতে চাই।’ রশনি বলেন, ‘আমার হার্টে সমস্যা। গলব্লাডারে স্টোন এবং অ্যাজমার সমস্যা আছে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গলব্লাডারের স্টোন অপারেশনের সময় আমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। চিকিৎসকরা বলেছেন, টানা আধঘণ্টা চেষ্টার পর আমার পালস পাওয়া যায়। এরপর থেকে আমি বিভিন্ন হাসপাতালে ঘুরছি, কিন্তু কেউই আমার চিকিৎসা চালাতে পারছে না।’ রশনি বলেন, ‘বেশ কিছু দিন আমি ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি ছিলাম। কিন্তু সেখানেও আমার অস্ত্রোপচারের তারিখ দিতে পারেনি।’

নিজের পরিবার সম্পর্কে তিনি বলেন, ‘আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার পেনশনের টাকায় সংসার চলছে। ছোট তিনটা ভাইবোন আছে। ওরা সবাই পড়াশোনা করছে। অনেক কষ্টে বাবা সংসার চালান। সেখানে আমার চিকিৎসার খরচ কীভাবে চালাবেন? আমি এখন ময়মনসিংহের বাড়িতে আছি। আমার সামনে এখন শুধুই অন্ধকার। কী যে করবো কিছুই বুঝতে পারছি ন।’

এই তরুণী বলেন, এর আগে আমার চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালের সঙ্গে বাবা কথা বলেছিলেন। তখন তারা বলেছিল চিকিৎসার জন্য আনুমানিক ১১ লাখ টাকা খরচ লাগবে। তারা আরও বলেছিল— আমাদের অর্ধেক টাকা দিতে হবে। বাকিটা হাসপাতাল বহন করবে। কিন্তু আমরা তখন ওই হাসপাতালকে একটা টাকাও দিতে পারিনি। ফলে চিকিৎসা না করিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হই।’

‘আমিও আর ১০ জনের মতো সুস্থ জীবন নিয়ে বাঁচতে চাই’, এমন আশা ব্যক্ত করে রশনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করছি।’

কোনও হৃদয়বান ব্যক্তি, কিংবা কোনও প্রতিষ্ঠান যদি রৌশন জাহান রশনিকে আর্থিক সহায়তা করতে চান, তাহলে তার এই মোবাইল নম্বরে বিকাশ করতে পারেন— ০১৭২৫৪০৬৬৬২। জনতা ব্যাংকে তার অ্যাকাউন্ট নম্বর— ০১০০১৬০৯৮৮৯৮০

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম