আমিরাতে অবৈধ অভিবাসীকে আশ্রয় দিলে এক লাখ দিরহাম জরিমানা

ইউএই প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ২২:৩১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ২২:৫১

  সংযুক্ত আরব আমিরাত (ছবি: সংগৃহীত)

সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে বসবাসকারী কোনও অভিবাসীকে ঘর ভাড়া বা আশ্রয় দিলে জরিমানা গুণতে হবে এক লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ হবে প্রায় ২৩ লাখ টাকা। দেশটির নাগরিকত্ব প্রদান ও শনাক্তকরণ সংক্রান্ত রাষ্ট্রীয় সংস্থা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

“আপনার স্থিতি সংশোধন করে নিজেকে সুরক্ষিত করুন” স্লোগানে বিগত পাঁচ মাস সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হবার জন্যে সুযোগ দেওয়া হয়। সে সুযোগ কাজে না লাগানো অভিবাসীদের জন্যে এটি কঠোর শাস্তি হিসেবেও বিবেচ্য হচ্ছে। সাধারণ ক্ষমার মেয়াদে অবৈধ অভিবাসীরা বৈধতা নেওয়া অথবা জেল-জরিমানাবিহীন দেশে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। পাঁচ মাসের বেঁধে দেওয়া ওই সময় শেষে এটাই প্রশাসনিক কঠোর পদক্ষেপ। এ বিষয়ে আমিরাতে নিবিড় প্রচারণা চালানো হবে উল্লেখ করে বার্তায় আইন লঙ্ঘনকারীদের কঠোর শাস্তির আওতায় আনার ঘোষণাও উঠে এসেছে। 

এছাড়াও পূর্বের আইন অনুযায়ী অবৈধ প্রবাসীদের কাজ দিলে সেই কোম্পানি বা প্রতিষ্ঠানের ৫০ হাজার দিরহাম জরিমানা বহাল রয়েছে। বার্তাটিতে আরও বলা হয়েছে, সোশ্যাল মিডিয়াতে যারা 'লোক চাই' বলে বিজ্ঞপ্তি দিচ্ছে, তাদেরকেও নজরদারিতে রাখা হচ্ছে।

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম