মিরপুর শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

বাংলা ট্রিবিউনি রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৯, ১০:২৩আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১০:২৩

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ রাজধানীর মিরপুর-১ এর শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে সিদ্দিক (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রতিষ্ঠানটির এক শিক্ষার্থী। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি উইনিটে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলিন্ডার বিস্ফোণে সিদ্দিক (৩৭) নামে একজনের অবস্থা গুরুতর ছিল। তিনি মারা গেছেন।’

ওসি সেলিমুজ্জামান জানান, সকাল সাড়ে ৭টার দিকে মিরপুর-১ এর শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুলের মাঠে বেলুন ফোলানোর জন্য গ্যাসের সিলিন্ডার আনা হয়। ওই সিলিন্ডারটি বিস্ফোরণ ঘটে সিলিন্ডার বহনকারী সিদ্দিক গুরুতর আহত হন। পরে তিনি মারা যান। এ ঘটনায় নবম শ্রেণির একজন শিক্ষার্থী কিছুটা আহত হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়েছে।

/এসজেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম