বিশ্ব ইজতেমা পালনের নির্দেশনা চাওয়া রিট খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৫:৩০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৫:৩২

সুপ্রিম কোর্ট

তাবলিগ জামাতের অংশগ্রহণে বিশ্ব ইজতেমা পালনের নির্দেশনা চাওয়া রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিশ্ব ইজতেমার সময়সূচি বিষয়ে উভয় পক্ষের সমঝোতা এবং সরকারের সিদ্ধান্তের বিষয়ে আদালতকে অবহিত করার পর রবিবার (২৭ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট শাহ মো. নুরুল আমিন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

এর আগে গত ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের বিবাদমান দু'পক্ষকে নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। পরে বুধবার সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিশ্ব ইজতেমার সময় সূচি জানানো হয়।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি রিটের শুনানি নিয়ে পরবর্তী শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত। ২১ জানুয়ারি সোমবার হাইকোর্টের একই বেঞ্চে রিটটি উপস্থাপন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুস মোল্লা।

রিট আবেদনে ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ তিনজনকে বিবাদী করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম