সন্ত্রাস-জঙ্গিবাদ-মাদক নির্মূলই এখন প্রধান চ্যালেঞ্জ: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৬:২৬আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:০৮

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের চোরাচালান নির্মূলই এখন প্রধান চ্যালেঞ্জ, এসব সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা। রবিবার (২৭ জানুয়ারি) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। 

ডিএমপি কমিশনার বলেন, ‘এখন উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সুশাসন নিশ্চিত করে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে হবে।’

তিনি বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের চোরাচালান নির্মূল করাই এখন প্রধান চ্যালেঞ্জ, এসব সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা।’

ডিএমপি কমিশনারের সঙ্গে ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের মতবিনিময়

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ক্রাইম রিপোর্টার ও পুলিশের কাজের ধরন প্রায় একই রকম। উভয়ের উদ্দেশ্য জনগণের জন্য কাজ করা।’ অতীতের মতো সাংবাদিক ও পুলিশের সম্পর্ক সোহার্দ্যপূর্ণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ডিএমপি’র সদর দফতরে অনুষ্ঠিত এ মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক দীপু সারোয়ার, সহ-সভাপতি মিজান মালিক, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) শাহাবুদ্দিন কোরেশী, অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়, জয়েন্ট কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান ও ক্র্যাব-এর কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

/ডিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম