হয়রানিমুক্তভাবে সরকারি সেবা নিশ্চিত করতে হবে: দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩০আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৯:৩১

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ (ছবি-সংগৃহীত) দুর্নীতি ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, ‘বিদ্যুৎ, ভূমি, শিক্ষা ও চিকিৎসাসহ সব ধরনের সরকারি সেবা স্বচ্ছ ও জবাবদিহি পরিবেশে নিশ্চিত করতে হবে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোনও পথ খোলা থাকবে না।’
রবিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন ইকবাল মাহমুদ। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নান।
দুদক চেয়ারম্যান বলেন,‘ চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হলে চিকিৎসকদের গ্রামীণ চিকিৎসা কেন্দ্রে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তা না হলে চিকিৎসা সেবা থেকে জনগণ বঞ্চিত হবে।’
তিনি বলেন, ‘দুদক কর্মকর্তা পরিচয়ে মামলার তদন্ত বা অনুসন্ধানের বিষয়ে কেউ টেলিফোন করলে ধরে নিতে হবে, ওই ব্যক্তি ভুয়া দুদক কর্মকর্তা। কারণ এ বিষয়ে দুদক কর্মকর্তাদের নিষেধাজ্ঞা রয়েছে।’
কাস্টম বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে দুদক চেয়ারম্যান বলেন, ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থপাচার বন্ধ করতে হবে। ফেব্রুয়ারি মাসের ওভার-ইনভয়েসের তালিকা ১ মার্চের মধ্যে দুদকের কাছে জমা দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এসব ইনভয়েস দুদক পরীক্ষা করে দেখবে। কারা ওভার ইনভয়েসের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

/ডিএস/ওআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম