আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষের কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৯, ১৬:১১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৯, ১৭:০৪

আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ উপলক্ষে উদযাপন কমিটির প্রেস ব্রিফিং

আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ ২০১৯ উদযাপনের জন্য কর্মসূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ উদযাপন কমিটি।

সোমবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পৃথিবীতে ব্যবহৃত ৬ হাজার ৭০০ ভাষার মধ্যে প্রায় ৪০ শতাংশ ভাষা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। আর এই ঝুঁকিতে থাকা ভাষাগুলোর মধ্যে সিংহভাগই আদিবাসীদের ভাষা। আদিবাসীদের ভাষা রক্ষা করার জন্য জাতিসংঘ আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের সুপারিশের ভিত্তিতে ২০১৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৯ সালকে আন্তর্জাতিক আদিবাসী ভাষা বর্ষ হিসেবে উদযাপনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে। তারই পরিপ্রে‌ক্ষি‌তে এই  কর্মসূচি গ্রহণ করা হ‌লো।

আদিবাসী ভাষাবর্ষ উদযাপনের কর্মসূচিগুলো হচ্ছে:

ফেব্রুয়ারি মাসে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন সেমিনার ও আলোচনার আয়োজন করা হবে, বিভিন্ন আদিবাসী ভাষাভাষী শিক্ষকদের নিয়ে এক বা একাধিক শিক্ষক সমাবেশের আয়োজন করা হবে, নিজ নিজ মাতৃভাষায় যারা লেখালেখি চর্চা করেন তাদের জন্য একটি লেখক সমাবেশের আয়োজন করা হবে, দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যমান ভাষাগুলোকে ডকুমেন্টেশন করার জন্য আঞ্চলিক মতবিনিময় তথা ভাষা ডকুমেন্টেশন কর্মশালার আয়োজন করা হবে। এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম ও মিডিয়া নি‌য়ে অনুষ্ঠানের আয়োজন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক মথুরা বিকাশ ত্রিপুরা, সদস্য সচিব বাঁধন আরেং, সদস্য মিঠুন কুমার উরাও প্রমুখ।

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম