চার জেলায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৮:৫৪আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৯:২৫

দুদক শিক্ষার পরিবেশ, মান, ভর্তি ও এসএসসি পরীক্ষার ফরম পূরণে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকাসহ ৪ জেলার ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩০ জানুয়ারি) এ অভিযান চালানো হয়। ঢাকা ছাড়া অন্য ৩ জেলা হলো রাঙামাটি, দিনাজপুর ও ফরিদপুর। দুদক জানায়, দিনাজপুরের নবাবগঞ্জের কাঞ্চনডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গরিবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহিমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিন্নাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নবাবগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে ৬ জন প্রধান শিক্ষককে অনুপস্থিত পাওয়া গেছে। ফরিদপুর সদরের ৪টি বিদ্যালয়ে অভিযান চালানো হয়। এরমধ্যে টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে স্কুলে অনুপস্থিত পাওয়া যায়। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযানের সময় বিষ্ণুপুর উচ্চবিদ্যালয়, হালিমা গার্লস স্কুল ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগের প্রমাণ মেলে।

অভিযানের সময় রাঙ্গামাটির রাণীদয়াময়ী উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ২ হাজার টাকা করে অতিরিক্ত আদায়ের প্রমাণ পায় দুদক। আদায় করা অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযানের বিষয়ে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, ‘শিক্ষা ব্যবস্থায় বিরাজমান অবক্ষয় ও বিশৃঙ্খলা দূর করতে দুদকের এ অভিযান অব্যাহত থাকবে। প্রশাসন ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকেও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে।’

/ডিএস/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি
এক ভবনে দুই স্কুল, নেই মাঠ: পাঠ্যক্রমে যুক্ত হলেও কীভাবে খেলবে শিশুরা? 
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 
আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী 
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
কাঁচামরিচ আমদানির অনুমতি ২ লাখ ১৮ হাজার টন, এসেছে ২৬ টন
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
ঘরে মা-ছেলেসহ ৩ জনের লাশ, হত্যার কথা তিন দিনেও টের পাননি প্রতিবেশীরা
শরফুদ্দৌলাকে নিয়ে মুখ খুললো বিসিবি
শরফুদ্দৌলাকে নিয়ে মুখ খুললো বিসিবি
সর্বাধিক পঠিত
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
তুলে দেওয়া হচ্ছে প্যাডেল রিকশা, আসছে লিথিয়ামের ই-রিকশা, পাচ্ছেন যারা
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান 
লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান