সামিয়ার চিকিৎসায় আর্থিক সহায়তা কামনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ২১:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২১:৩২

ফারহা আমরিন সামিয়া

দুরারোগ্য রোগে আক্রান্ত ফারহা আমরিন সামিয়া (১৭)। বর্তমানে সে বারডেম হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লাইফ সাপোর্টে রয়েছে। 

খুলনা কলেজিয়েট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ‍ছিল সামিয়ার। অসুখের কারণে সেটা আর হয়ে উঠছে না। তার ভাই এস এম আরাফাত আলী সিয়াম বোনের চিকিৎসা নিশ্চিত করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বোন সামিয়ার জীবন বাঁচাতে যে কেউ সাধ্য মতো আর্থিক সহায়তা করতে পারেন।’ তিনি জানান, সামিয়া বর্তমানে বেশ অসুস্থ। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সিয়াম বলেন, ‘আমার বাবা একজন অবসরপ্রাপ্ত সার্ভেয়ার। মা গৃহিণী। আমি আজম  খান সরকারি কর্মাস কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়ছি। বোনের চিকিৎসার ব্যয় মেটানো আমাদের পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।’   

তিনি বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন, ডাক্তারি ভাষায় সামিয়ার রোগটির নাম ডিকে উইথ প্যানক্রিয়েটটাইটিস। তার ফুসফুসে পানি জমেছে। রক্তে ইনফেকশন ধরা পড়েছে। যে কারণে তার রোগটা শরীরে ছড়িয়ে পড়ছে। মূলত, তার রোগের জন্ম ফুসফুস থেকে। গত ২১ জানুয়ারি থেকে সে অসুস্থ। ২৩ জানুয়ারি তাকে ঢাকায় এনে বারডেমে ভর্তি করানো হয়েছে।’

সিয়াম বলেন, ‘এই রোগের চিকিৎসা অনেক ব্যয়বহুল, যা আমাদের একার পক্ষে বহন করা সম্ভব না। আমি মনে করি, দেশের হৃদয়বান ব্যক্তিদের সামান্য সহযোগিতাই পারে আমার বোনটির জীবন বাঁচাতে।’

সামিয়ার চিকিৎসায় আর্থিক সহায়তার জন্য যোগাযোগের নম্বর: ০১৯১২-২৫৩৭৩৬,০১৭১১-৮১৪২৪১,বিকাশ নম্বর:০১৭১১-৮১৪২৪১, ০১৯৬৩-৪৭৬৯৯৫

সাহায্য পাঠানোর ঠিকানা তৌফিক আহমেদ (সামিয়ার মামা) ব্যাংক হিসাব নম্বর- ৪০২১১, ইসলামী ব্যাংক, মৌচাক শাখা, ঢাকা।

/টিওয়াই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম