সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ২৩:৫৬আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ২৩:৫৮

সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচন আজ পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আজ বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)। জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এজিএম। এরপর দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

জানা গেছে, এবার নির্বাচনে ডিএসইসির মোট ভোটার এক হাজার ৮০ জন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদে তিনজন সভাপতি ও তিনজন সাধারণ সম্পাদক প্রার্থীসহ মোট ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এবং জাতীয় সংসদ সদস্য মো. শহিদ ইসলাম পাপুল।

বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাব-এডিটর কে এম শহিদুল হক সভাপতি এবং এ টি এন নিউজের সাহাদাৎ রানা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত বছরের ৩১ ডিসেম্বর সংগঠনটির এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, রাজধানী ঢাকায় কর্মরত বিভিন্ন জাতীয় সংবাদপত্র, টেলিভিশন ও বার্তা সংস্থার সহ-সম্পাদকদের নিয়ে ২০০০ সালে গঠিত হয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সদস্যদের কল্যাণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিই সংগঠনটির মূল লক্ষ্য।   

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম