প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন শাখাওয়াত মুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ১৬:৪৮আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৬:৫০

কে এম শাখাওয়াত মুন

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন কে এম শাখাওয়াত মুন। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের জ্যেষ্ঠ প্রশিক্ষক, তবে প্রেষণে বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক (অনুষ্ঠান) হিসেবে কর্মরত ছিলেন। বাংলাদেশ টেলিভিশনের হয়ে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত সাংবাদিক হিসেবে প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন।

সাখাওয়াত মুনকে প্রেষণে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ দিতে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস অনুবিভাগে ইহসানুল করিম প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে আছেন। এই অনুবিভাগে অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নজরুল ইসলাম, উপ-প্রেস সচিব হিসেবে আশরাফুল আলম খোকন, সহকারী প্রেস সচিব হিসেবে ইমরুল কায়েস ও আশরাফ সিদ্দিকী বিটুসহ নয় জন কর্মরত আছেন। এখনও তিনটি পদ খালি আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

/এমএইচবি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম