নিজেদের প্রতিষ্ঠান পরিষ্কার করবেন শিক্ষক-শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৯, ২১:১২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ২১:১৬

শিক্ষামন্ত্রী দীপু মণি

প্রতি বৃহস্পতিবার শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করার কাজে অংশ নেবেন। এই ভালো চর্চাটা আমাদের জীবনের অংশ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি । রাজধানীর আজিমপুরে অগ্রণী স্কুল ও কলেজে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বলেন, ‘শিক্ষার পরিবেশ উন্নত করতে হবে। এজন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা অন্যতম। প্রত্যেক সপ্তাহে সব শিক্ষা প্রতিষ্ঠানে এ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ হবে। এই ভালো চর্চাটা আমাদের জীবনের অংশ হয়ে যাবে। প্রতি বৃহস্পতিবার শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রীরা নিজেদের প্রতিষ্ঠান পরিষ্কার করার কাজে অংশ নেবেন। পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলে মনও ভালো থাকে। ভালো কাজ করার উৎসাহ তৈরি হয়।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকারের সব ভালো উদ্যোগের সঙ্গে এ উদ্যোগটিও এগিয়ে যাবে এবং সফলতা লাভ করবে। প্রধানমন্ত্রী চান সবাই যেন সমান সুযোগ পায়, সবাইকে নিয়ে দেশ এগিয়ে যাবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে শিক্ষার্থীরা দূরে থাকবে। বাল্যবিবাহও আমরা চাই না।’

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. সোহরাব হোসাইন এবং অগ্রণী স্কুল ও কলেজের প্রধান শিক্ষক রেজাউজ্জামান ভূঁইয়া বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।

 

 

/এসএমএ/এপিএইচ
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম