ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে পরামর্শ দেবেন আ. লীগের ৫ নেতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৪২

ডাকসু (ছবি: সাজ্জাদ হোসেন) ঢাকা বিশ্ববিদ্যায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগকে পরামর্শ ও সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচজন নেতাকে। দলটির পক্ষ থেকে ডাকসু নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নিতে ছাত্রলীগকে নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সূত্রে এ খবর জানা যায়।
ডাকসু নির্বাচনের প্রস্তুতি এবং করণীয় নিয়ে ছাত্রলীগকে বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য দায়িত্ব পাওয়া পাঁচ নেতা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং বি এম মোজাম্মেল হক এবং ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আক্তারুজ্জামান।
সূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের এ দুই যুগ্ম সাধারণ সম্পাদক, দুই সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যকে ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে সার্বিক পরামর্শ ও সহায়তা দেওয়ার নির্দেশ দেন। রবিবার (৩ ফেব্রুয়ারি) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠকও করেন তারা। বৈঠকে জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। আর ছাত্রলীগের পক্ষে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএইচবি/এইচআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম