শুরুতে চিহ্নিত হলে ক্যানসার নিরাময় সম্ভব: বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৪৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫১

ক্যানসার দিবস উপলক্ষে বিএসএমএমইউতে আয়োজিত সচেতনতা র‌্যালি ক্যানসার ছোঁয়াচে নয়। এ নিয়ে গণমানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বলেন, ‘শুরুতে ক্যানসার নির্ণয় বা চিহ্নিত করা গেলে অধিকাংশ ক্ষেত্রেই তা নিরাময় করা সম্ভব হয়। এটি ছোঁয়াচে কোনও রোগ নয়।’ সোমবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএসএমএমইউ’র বি ব্লকের সামনের বটতলায় র‌্যালি ও সমাবেশের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যানসার (অনকোলজি) বিভাগ, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগ ও ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগ।

সমাবেশে উপাচার্য বলেন, “দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আমি আছি এবং আমি থাকবো’ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যানসার রোগীদের পাশে আমরা সবাই আছি এবং থাকবো। ক্যানসার প্রতিরোধের জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকবো।”

ক্যানসার দিবস উপলক্ষে আয়োজিত র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।

র‌্যালিতে বিএসএমএমইউ-এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাবেরা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সারওয়ার আলম, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিশিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী বিল্লুর রহমান, অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জিল্লুর রহমান ভূঁইয়া, সহযোগী অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লাহ, হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. সালাহউদ্দীন শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/টিওয়াই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম