প্রার্থীর হলফনামার তথ্য ভোটারদের মাঝে বিতরণ ও প্রচারে রুল জারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫



হাইকোর্ট প্রার্থীদের হলফনামার সব তথ্য লিফলেট আকারে ছাপিয়ে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মাঝে বিতরণ ও গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে লিফলেট বিতরণ ও প্রচারের বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।


আগামী ৪ সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন সচিব ও নির্বাচন কমিশনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব, সঙ্গে ছিলেন আইনজীবী হাসান তারেক ও সৌমিত্র সরদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
গত ১৮ ডিসেম্বর প্রার্থীদের হলফনামার তথ্য লিফলেট আকারে ছাপিয়ে সংশ্লিষ্ট এলাকার ভোটারদের মাঝে বিতরণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব।
রিটে বলা হয়, একটি গুণগত ও সঠিক নির্বাচনের মাধ্যমে সঠিক এবং যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনে জন্য সব প্রার্থীর ব্যক্তিগত তথ্য ভোটারদের অবগত করা দরকার। তা না হলে যোগ্য প্রার্থীদের সংসদ সদস্য হিসেবে নির্বাচন যথাযথ হয় না। আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) এবং নির্বাচনি ম্যানুয়াল চ্যাপ্টার সেভেন-এ বিষয়গুলো স্পষ্টভাবে বলা রয়েছে। কিন্তু তা সত্ত্বেও লিফলেট বিতরণ করা হয় না। তাই ওইসব লিফলেট প্রচারে রিটে নির্দেশনা চাওয়া হয়েছিল।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম