ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগে বাধা কাটলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৬

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগের নিষেধাজ্ঞা জারি করে সরকারের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দেশের সব বেসরকারি স্কুল ও কলেজে অধ্যক্ষ নিয়োগে সরকারের নিষেধাজ্ঞা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিচারপতি তারক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব আদেশ দেন।
আইনজীবীরা জানান, আদালতের এ আদেশের ফলে শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ নিয়োগে আর কোনও বাধা থাকলো না।
আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ পাঁচ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
গত ৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালকের পক্ষ থেকে দেশের সব বেসরকারি স্কুল ও কলেজে অধ্যক্ষ নিয়োগে নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিটে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন আইন, ২০০৫ অনুযায়ী সব শিক্ষক নিয়োগের ক্ষমতা সরকারের। তবে ২০০৯ সালের বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডির রেগুলেশন এবং ১৯৬১ সালের শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা সংশ্লিষ্ট স্কুল ও কলেজের গভর্নিং বডিকে দেওয়া হয়েছে। অথচ অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে সরকার ক্ষমতাবহির্ভূতভাবে অধ্যক্ষ নিয়োগে নিষেধাজ্ঞা দিয়েছে।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম