মাদক মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মাদক বিক্রির অভিযোগে গেন্ডারিয়া থানায় দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- ১৩ তম ব্যাচের গণিত বিভাগের মো. শাহরিয়ার রহমান শান্ত এবং ১০ম ব্যাচের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমশেন সিস্টেম বিভাগের মো. নিক্সন।

মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার (উপপরিদর্শক) উত্তম কুমার মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে আদালতে হাজির করেন। এরপর শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

অভিযোগ থেকে জানা যায়, আসামি নিক্সনের দেহ তল্লাশি করে তার কাছ থেকে চার পিস এবং শাহরিয়ারের দেহ তল্লাশি করে তিন পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের নাম-ঠিকানা যাচাই-বাচাই করা হচ্ছে। আসামিরা জামিন পেলে পলাতক হওয়ার আশঙ্কা আছে। এ অবস্থায় জামিন নামঞ্জুর করে কারাগারো আটকে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে সোমবার রাতে গেন্ডারিয়া এলাকায় আসগর আলী হাসপাতালের পাশ থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে গেন্ডারিয়া থানার পুলিশ। ওই ঘটনায় বাদী হয়ে মামলাটি দায়ের করেছে পুলিশ।

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম