সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে সমাধানের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৭আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৭

যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধন সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে দ্রুত সমাধানের দাবি জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনটির নেতারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে প্রতিবছর সড়কে হাজার হাজার মানুষ আহত ও পঙ্গু হয়ে যাচ্ছে। এ দুর্ঘটনা জনগণের মনে আতঙ্ক সৃষ্টি করছে। সরকারকে এ বিষয়ে এখনও কোনও পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।

সড়ক দুর্ঘটনাকে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে দ্রুত এ সমস্যা সমাধানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি দাবি জানান বক্তারা। তারা বলেন, সড়ক, রেল ও বিমান দুর্ঘটনা এদেশে বেড়েই চলেছে। সাধারণ যাত্রীদের অধিকার নিশ্চিত করতে এবং সভ্য ও সুশৃঙ্খল জাতি গড়ে তুলতে সড়ক দুর্ঘটনা সমাধান খুবই জরুরি।

সংগঠনের আহ্বায়ক মশিউর বাবুর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন—দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, শিক্ষক নেতা অধ্যক্ষ মো. সেলিম মিয়া, মো. রজব আলী, মোহাম্মদ শামসুদ্দীন, সংগঠনের সদস্য সচিব আরমান হোসেন পলাশ প্রমুখ।

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম