ডাকসু নির্বাচনকে ভণ্ডুল করতে চায় ছাত্রদল: আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৬

ডাকসু (ছবি: সাজ্জাদ হোসেন) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ পেছানোর দাবির মাধ্যমে ছাত্রদল এ নির্বাচনকে ভণ্ডুল করতে চায় বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি।
পরে রাত ৮টার দিকে তিনিসহ ডাকসু নির্বাচনের জন্য আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা ছাত্রলীগ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে এ বৈঠকে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পাশাপাশি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীও এতে অংশ নেন।
আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যায়ের উপাচার্যের কাছে ভোট পিছিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার আগে ন্যূনতম তিন মাস ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থানের দাবি জানিয়েছে ছাত্রদল।
এর আগের মঙ্গলবার গত (৫ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে ডাকসু নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত এই চার নেতা।

/এমএইচবি/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম