বইমেলার শিশু প্রহরে উপচেপড়া ভিড়, উচ্ছ্বাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৩

শিশু চত্বরে শিশুদের ভিড় অমর একুশে গ্রন্থমেলার শিশু প্রহরের আজ (শুক্রবার, ৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় দিনেও শিশুদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। বাবা-মায়ের হাত ধরে সকাল ১০টা থেকে শিশু চত্বরে ভিড় করতে শুরু করে তারা। শিশুদের উপযোগী করে সাজানো হয়েছে এবারের শিশু চত্বর। তাদের প্রবেশের জন্য করা হয়েছে আলাদা গেট। বই কিনতে স্টলে স্টলে ঘুরে বেড়ানো, আর ইকরি-হালুমদের সরাসরি দেখতে পাওয়ায় উচ্ছ্বাস লক্ষ করা গেছে শিশুদের মাঝে।

স্টলে বই কিনছে শিশুরা সরেজমিনে দেখা যায়, শিশুদের জন্য সাজানো হয়েছে সিসিমপুর চত্বর। যেখানে কিছুক্ষণ পর পর শিশুদের জন্য সিসিমপুরের শো দেখানো হচ্ছে। ইকরি আর হালুমদের সরাসরি দেখতে পাওয়ায় বেশ উত্তেজনা লক্ষ করা যায় শিশুদের মাঝে। বিভিন্ন কার্টুন ও পাপেট দিয়ে সাজানো আছে শিশু চত্বর।

শিশু চত্বরে শিশুরা রাজধানীর মিরপুর থেকে বাণিজ্যমেলার জ্যাম ঠেলে বইমেলায় এসেছে ক্লাস টু এর ছাত্র নাহিয়ান। বই কেনার সময় স্টলে কথা হয় নাহিয়ানের সঙ্গে। সে বলে, ‘বই মেলার জন্য অপেক্ষা করে থাকি। গতবার আমি প্রথম বই মেলায় এসেছিলাম। বাবা-মা বলেছে, প্রতিটি শিশু প্রহরে আমাকে বই মেলায় নিয়ে আসবেন।’

শিশুদের বই মেলায় আসা অপর শিশু রাফিন। তার বাবা বলেন, ‘সকাল থেকে একঘণ্টা হয়ে গেল ঘুরছি। এখানে অপরিচিত শিশুদের সঙ্গে রাফিনের বন্ধুত্ব হয়ে গেছে।’

বইয়ের পাতা উল্টে দেখছে এক শিশু ছোটদের বইয়ের স্টলগুলোতে শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ঝিঙেফুল প্রকাশনার রিফাত খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিশুদের জন্য এবার শিশু চত্বরে আলাদা গেট করাই সুবিধা হয়েছে। শিশুরা তাদের নিজেদের জায়গাটা চিনতে পারছে। শিশু-কিশোরদের জন্য মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে হাজির হয়েছে ঝিঙেফুল। শিশুরা আসছে, বই দেখছে ও কিনছে। পাঠক হিসেবে তাদের তৈরি হওয়ার এখই সময়।’

উল্লেখ্য, প্রতি শুক্রবার ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশু প্রহর ঘোষণা করে মেলা কর্তৃপক্ষ। 

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক