গাজীপুরে ছয়টি কচ্ছপ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৫আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৯

উদ্ধার হওয়া কচ্ছপ ন্যাশনাল পার্কের লেকে অবমুক্ত করা হয়

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নগর বাজার এলাকা থেকে ছয়টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে মোট ৩২ কেজি ওজনের এই ছয়টি কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

অভিযানের নেতৃত্ব দেওয়া বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বাংলা ট্রিবিউনকে এতথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ছয়টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করেছি। এগুলোর মোট ওজন  প্রায় ৩২ কেজি। পরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন উদ্ধার হওয়া কচ্ছপগুলো ভাওয়াল ন্যাশনাল পার্কের লেকে অবমুক্ত করেন।’

এবিষয়ে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মিহির কুমার দো বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোপন তথ্য পেয়ে কচ্ছপগুলো উদ্ধারে অভিযান চালানো হয়। আইন  অনুযায়ী কোনও বন্যপ্রাণী ধরা, শিকার করা এবং আবদ্ধ রাখা দণ্ডনীয় অপরাধ।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম