রাজধানীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪৭

গ্রেফতারের প্রতীকী ছবি

রাজধানীর মগবাজারে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম সাকা মিয়া। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে শুক্রবার রমনা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (নম্বর-১৬) দায়ের করেন। এরপর আসামি সাকা মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১১টার সময় ধর্ষণের ঘটনা ঘটেছে। খাবারের মধ্যে নেশাজাতীয় ওষুধ মিশিয়ে স্ত্রী ও শ্যালিকাকে অচেতন করে সাকা মিয়া নিজ বাসায় এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগীর জ্ঞান ফেরার পর তার চিৎকারের কারণে স্বজনরা এবিষয়ে জানতে পারেন। এরপর ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা করেছেন।

ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

রমনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তার দুলাভাই সাকা মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালে পাঠোনো হয়েছে। এবিষয়ে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

/এসজেএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম