অমর একুশে বইমেলায় লেখক ও সাংবাদিক শান্তনু চৌধুরীর তিনটি বই প্রকাশিত হয়েছে। বইগুলো হলো, ‘টেলিভিশন সংবাদ: উপস্থাপনা ও কৌশল’, উপন্যাস ‘অর্ধেক প্রেমিকা’ এবং সরস রচনা ‘যৌথ জীবনের বিদ্যা’।
প্রথম বই ‘টেলিভিশন সংবাদ উপস্থাপনা ও কৌশল’ সাংবাদিকতা করতে আগ্রহী তরুণদের কথা বিবেচনা করে রচনা করা হয়েছে। বইটি প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইটির মূল্য ১৫০ টাকা। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। মেলায় ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্যাভিলিয়ন নম্বর হলো ১৯।
দ্বিতীয় বই প্রেম ও দেশাত্মবোধের উপন্যাস ‘অর্ধেক প্রেমিকা’ প্রকাশ করেছে বেহুলা বাংলা। বেহুলা বাংলার স্টল নম্বর: ১২৩-১২৪)। বইটির মূল্য ২০০ টাকা। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।
তৃতীয় বই সরস রচনা ‘যৌথ জীবনের বিদ্যা’। মেলায় স্টল নম্বর: ৩৩৬। গ্রন্থটির মূল্য ২০০ টাকা। প্রচ্ছদ করেছেন আবু হাসান।








