দুদকের কাজের গতি বেগবান করা হবে: দুদক সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭

দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত

দুর্নীতি দমন কমিশনে (দুদক) যেসব অভিযোগ আসে, তা দ্রুত ও নির্ধারিত সময়-সীমার মধ্যে নিষ্পত্তি করা হবে বলে মন্তব্য করেছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। তিনি বলেন, ‘কাজের গুণগত মানে কোনও আপস  করা হবে না। কারও শৈথিল্য বরদাশত করা হবে না।’

সোমবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেগুন বাগিচার প্রধান কার্যালয়ে দুদকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন দুদক সচিব।

তিনি বলেন, ‘যেকোনও কাজের মূলভিত্তি হচ্ছে নিম্ন পদস্থ কর্মচারী। তাই তারা যদি সুচারুরূপে কাজটি শুরু করেন, তাহলে এর সফল পরিসমাপ্তি ঘটে। কমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ সবাই সমন্বিত প্রয়াসের মাধ্যমে সততা ও দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করলে অভিযোগের অনুসন্ধান কিংবা মামলা নিষ্পত্তির হার বাড়বে। এতে কমিশনের কাজের গতিশীলতাও বাড়বে।’

দুদক সচিব বলেন, ‘এদেশের মানুষের হৃদয়ের আকুতি হচ্ছে দুর্নীতিকে কঠোরভাবে প্রতিরোধ করা। নিজেদের প্রয়োজনে এবং উন্নয়নের সহাসড়কে অবস্থানকে আরও দৃঢ় ও টেকসই করতে হলে দুর্নীতি প্রতিরোধের কোনও বিকল্প নেই।’

মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, ‘দুদকের আইনি দায়িত্ব হচ্ছে দুর্নীতি প্রতিরোধ করা। তাই এই প্রতিষ্ঠানের কাজে  আমরা যারা জড়িত, তাদের নিজেদেরকে দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। আর কেউ দুর্নীতিতে জড়ালে পরিণতি ভালো হবে না।’

দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় কমিশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কমচারী উপস্থিত ছিলেন।

/ডিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম