ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ১১ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২২

মাহফুজা চৌধুরী  (ফাইল ছবি)

ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ১১ মার্চ দিন নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর হাকিম সাইদুজ্জামান শরীফ এই মামলার এজহার গ্রহণ করেন এবং মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নিউ মার্কেট থানায় (উপপরিদর্শক) আলমগীর মজুমদারকে নির্দেশ দেন।

এর আগে বেলা ১১টার দিকে নিহতের স্বামী ইসমত কাদির গামা বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুই গৃহকর্মী স্বপ্না (৩৬) ও রেশমাসহ (৩০) তিন জনকে আসামি করা হয়। 

উল্লেখ্য, রবিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের নিজ ফ্ল্যাটে খুন হন মাহফুজা চৌধুরী। পুলিশের ধারণা, বাসার দুই গৃহকর্মী এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনার পর থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্বজনরা জানান, গত মাসেই স্বপ্না ও রেশমা নামে দুই গৃহকর্মী ওই বাসায় কাজে যোগ দেয়। স্বপ্নার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ইটনায় আর রেশমার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারি। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছে।

প্রসঙ্গত, মাহফুজা চৌধুরী পারভীনের স্বামী ইসমাত কাদির গামা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান। তিনি ডাকসুর সাবেক জিএস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

 

 

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম