অমর একুশে গ্রন্থমেলা: বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে আনোয়ারা সৈয়দ হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৮

আনোয়ারা সৈয়দ হক (ছবি: সংগৃহীত) অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হকের বেশ কয়েকটি বই বেরিয়েছে। এ তালিকায় রয়েছে গল্পগাঁথা থেকে গল্পের সংকলন, অন্যপ্রকাশ এনেছে ১০টি সেরা গল্পের সংকলন, চন্দ্রবিন্দু থেকে ৮টি বড় গল্পের সংকলন, দুটি কবিতার বই, পাঞ্জেরি থেকে কিশোর উপন্যাসের চতুর্থ খণ্ড, নির্বাচিত কিশোর গল্প ও দুই উপন্যাস ‘ফিরে যাবার পথ অনিশ্চিত’ ও ‘উচ্ছন্ন সময়’।

নতুন বই, অমর একুশে গ্রন্থমেলা ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভে আসছেন আনোয়ারা সৈয়দ হক। এই আয়োজন উপস্থাপনা করবেন অভিনেত্রী বন্যা মির্জা। অনুষ্ঠানে সহযোগিতা করছে পাঠক সমাবেশ।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের ভেরিফায়েড ফেসবুক পেজ (https://www.facebook.com/BanglaTribuneOnline/) থেকে সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি। দর্শকরাও আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে ফেসবুক লাইভে সরাসরি যুক্ত হতে পারবেন, প্রশ্ন করতে পারবেন কমেন্টের মাধ্যমে।
আনোয়ারা সৈয়দ হকের আরেকটি পরিচয় তিনি প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের স্ত্রী।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম