ইজতেমা উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪১

বিশ্ব ইজতেমা (ফাইল ছবি)

দুই পর্বে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে যান চলাচল ও পার্কিং সংক্রান্ত এ নির্দেশনা দেওয়া হয়। বিশ্ব ইজতেমা উপলক্ষে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর জন্য সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

টঙ্গীতে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি শুক্রবার। ইজতেমার প্রথম পর্ব শেষ হবে ১৬ ফেব্রুয়ারি। এরপর ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে। এই পর্ব শেষ হবে ১৮ ফেব্রুয়ারি।

গাড়ি পার্কিংয়ে নির্দেশনা
১। রেইনবো ক্রসিং থেকে আব্দুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত এবং রামপুরা ব্রিজ থেকে প্রগতি সরনি পর্যন্ত রাস্তায় ও রাস্তার পাশে কোনও যানবাহন পার্কিং করা যাবে না।
২। ইজতেমায় আসা মুসল্লিরা তাদের যানবাহন নিচে উল্লেখিত স্থানে (বিভাগ অনুযায়ী) পার্কিং করবেন–

ক) চট্টগাম বিভাগ: গাউসুল আজম এভিনিউ (১৩নং সেক্টর রোডের পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত হয়ে গরিবে নেওয়াজ রোড)।

খ) ঢাকা বিভাগ: সোনারগাঁও জনপথ চৌরাস্তা থেকে দিয়াবাড়ি খালপাড় পর্যন্ত।
গ) সিলেট বিভাগ: উত্তরার ১৫নং সেক্টর খালপাড় থেকে দিয়াবাড়ি গোলচত্বর পর্যন্ত।
ঘ) খুলনা বিভাগ: উত্তরার ১৭ ও ১৮নং সেক্টরের খালি জায়গা (প্রধান সড়কসহ)।
ঙ) রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ: প্রত্যাশা হাউজিং।
চ) বরিশাল বিভাগ: ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।
ছ) ঢাকা মহানগর: উত্তরার শাহজালাল এভিনিউ, নিকুঞ্জ-১ এবং নিকুঞ্জ ২-এর আশপাশের খালি জায়গা।
৩। নির্ধারিত পার্কিংয়ের স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক ও হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং মালিক ও চালক একে-অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন, যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

ডাইভারশন সংক্রান্ত নির্দেশনা

৪। ডাইভারশন পয়েন্টগুলো (শুধু আখেরি মোনাজাতের দিন আগামী ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে):

⇒মহাখালী ক্রসিং

⇒ হোটেল রেডিসন গ্যাপ

⇒ প্রগতি সরনি

⇒ কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ-২

⇒ ধউর ব্রিজ

⇒ বেড়িবাঁধ সংলগ্ন উত্তরা ১৮নং সেক্টরের প্রবেশমুখ

৫। ডাইভারশন চলাকালীন:

♦ আশুলিয়া থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহন আব্দুল্লাহপুর না এসে ধউর ব্রিজ ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

♦ মহাখালী বাস টার্মিনাল থেকে আব্দুল্লাহপুরগামী আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব যানবাহন মহাখালী ক্রসিংয়ে বামে মোড় নিয়ে বিজয় সরণি-গাবতলী দিয়ে চলাচল করবে।

♦ কাকলী, মিরপুর থেকে উত্তরাগামী বড় বাস, ট্রাক, কাভার্ডভ্যানগুলোকে হোটেল রেডিসন গ্যাপে ডাইভারশন দেওয়া হবে। উল্লিখিত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।

♦ কাকলী, মিরপুর থেকে উত্তরাগামী প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজিগুলোকে নিকুঞ্জ-১ গেটের সামনে ডাইভারশন দেওয়া হবে। উল্লিখিত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।
♦ প্রগতি সরণি থেকে আব্দুল্লাহপুরগামী যানবাহনগুলো কুড়িল ফ্লাইওভারের নিচে লুপ ২-এ ডাইভারশন দেওয়া হবে। উল্লিখিত যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হলো।
♦ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন (১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি) বিমান অপারেশনস ও বিমান ক্রু-বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স বিমানবন্দর সড়ক ব্যবহার করে চলাচল করতে পারবে।
♦ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন (১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি) বিমানের অপারেশনস ও বিমান ক্রু বহনকারী যানবাহন, ফায়ার সার্ভিসের গাড়ি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব যানবাহনের চালকদের বিমানবন্দর সড়ক এড়িয়ে বিকল্প হিসেবে মহাখালী, বিজয় সরণি হয়ে মিরপুর-গাবতলী সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
♦ বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের দিন অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি ও ১৮ ফেব্রুয়ারি ভোর ৪টা থেকে বিদেশগামী বা বিদেশ ফেরত যাত্রীদের নিকুঞ্জ-১ থেকে বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য ট্রাফিক উত্তর বিভাগের ব্যবস্থাপনায় ২টি মিনিবাস ও ২টি মাইক্রোবাস ফ্রি পরিবহন সেবার জন্য নিকুঞ্জ-১ আবাসিক এলাকার গেটে মোতায়েন থাকবে।
ট্রাফিক সম্পর্কিত যেকোনও তথ্যের জন্য প্রয়োজনে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (উত্তরা ট্রাফিক জোন ০১৭১৩-৩৯৮৪৯৮) বা টিআই’র (উত্তরা ট্রাফিক জোন ০১৯১২-০২৫৯৩৯) নম্বরে যোগাযোগ করা যাবে।

/আরজে/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম