রাজধানীতে পোশাক ও ওয়াকিটকিসহ ভুয়া পুলিশ আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৫





ভুয়া পুলিশ সদস্য মো. কায়েস আহমেদ রাব্বী রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ইউনিফর্ম (পোশাক) ও ওয়াকিটকিসহ একজন ভুয়া পুলিশকে আটক করেছে র‌্যাব-১০। তার নাম মো. কায়েস আহমেদ রাব্বী (২৫)। বুধবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে যাত্রাবাড়ীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ গলির বাইতুল আমান জামে মসজিদ সংলগ্ন ‘খাঁন ভিলা’ থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব জানায়, আটকের সময় কায়েসদের ‘খাঁন ভিলা’ থেকে ডিএমপির একটি হাফ শার্ট (সোলডারে পুলিশ ব্যাচ ও এএসআই র্যাং ক ব্যাজ লাগানো, হ্যাংগিং ব্যাজসহ), দুটি নেভি-ব্লু ফুল প্যান্ট, দুটি ইউনিফর্ম বেল্ট (কালো রঙের), এক জোড়া বুট, একটি ফিল্ড ক্যাপ (পুলিশ মনোগ্রাম সংযুক্ত), দুটি রিফ্লেক্টিং ভেস্ট, একটি কালো রঙের ফক্স-৪০ ক্লাসিক বাঁশি (ফিতাসহ), একটি ওয়াকিটকি সেট (দুটি ব্যাটারি ও একটি চার্জারসহ) এবং একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-১০-এর অধিনায়ক মো. কাইয়ুমুজ্জামান খান জানান, কায়েস প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী এলাকায় পুলিশ পরিচয় দিয়ে স্থানীয়দের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছে।
তিনি বলেন, ‘পুলিশের উপপরিদর্শকের পোশাক পরে স্থানীয় জনগণকে হয়রানি করে আসছিল বলে জানতে পারি। সে সংঘবদ্ধ প্রতারকচক্রের সদস্য এবং অবৈধভাবে লাভবান হওয়ার আশায় পুলিশের পরিচয় দিয়ে এলাকায় স্থানীয়দের সঙ্গে প্রতারণা করে আসছে।’

/আরজে/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম