বিজিবির গুলিতে নিহতের ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৩৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১০

কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের গুলিতে তিনজন নিহতের ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। তদন্ত সাপেক্ষে দোষী যেই হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দফতরে বাহিনীর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এরআগে, কোস্টগার্ডের অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘কোস্টগার্ড প্রতিষ্ঠার পর থেকে এ বাহিনীর সম্পদ ও জনবলের সীমাবদ্ধতা থাকার পরেও উপকূলীয় এলাকার মানুষের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ড দমনে অনেক অবদান রেখেছে।’

মন্ত্রী আশা প্রকাশ করেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী সমুদ্র এলাকার অফুরন্ত সম্পদ ব্যবহার করে ব্লু-ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে এ বাহিনী কাজ করছে।’

দেশের উপকূলীয় এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ করতে কোস্টগার্ড কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

কোস্টগার্ডকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় কোস্টগার্ডকে যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। বাহিনীর সক্ষমতা বাড়াতে অল ওয়েদার ক্যাপাবল জাহাজ, হোভারক্রাফট, ড্রোন, হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রল এয়ারক্রাফটের মতো আধুনিক প্লাটফর্ম সংযোজনের পরিকল্পনা রয়েছে। এতে গভীর সমুদ্রে উদ্ধার তৎপরতা, চোরাচালান প্রতিরোধ ও সমুদ্র এলাকায় নজরদারি বাড়ানো সম্ভব হবে। বিশেষায়িত এ বাহিনীর পেশাগত ভিত্তি গড়ে তোলার জন্য নিজস্ব জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে।’

কোস্টগার্ড ও নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক।

আরও পড়ুন:
গরু জব্দ নিয়ে বিজিবি-সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ৩, গুলিবিদ্ধ ১৪

/জেইউ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী