ডাকসু নির্বাচনের প্রচারে জাতীয় নেতাদের অংশগ্রহণের বাধা বাতিলের দাবি

ঢাবি প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৫

প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে প্রচারণার ক্ষেত্রে জাতীয় নেতাদের অংশগ্রহণের নিষেধাজ্ঞা বাতিলের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-
১. ক্যাম্পাস ও হলগুলোকে সন্ত্রাস-দখলদারিত্বমুক্ত করে সংগঠনগুলোর সহাবস্থান এবং শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা,
২. গেস্টরুম ও গণরুমে নির্যাতন বন্ধ এবং আগের সব নির্যাতনের বিচার
৩. প্রয়োজন ও মেধার ভিত্তিতে প্রশাসনিক তত্ত্বাবধানে প্রথম বর্ষ থেকেই বৈধ সিটের ব্যবস্থা করা
৪. ডাকসু ও হল সংসদ ফি প্রদানকারী শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার অধিকার নিশ্চিত করা
৫. হলে অবস্থানরত ও সংযুক্ত সকল শিক্ষার্থীর ভোটাধিকার সুরক্ষায় ভোটকেন্দ্র একাডেমিক ভবনসমূহে স্থাপন
৬. শ্রেণিকক্ষে প্রচারণা, নির্বাচনি সমাবেশে জাতীয় নেতাদের অংশগ্রহণের বাধাসহ আচরণবিধির অগণতান্ত্রিক বিধানসমূহ বাতিল করা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক এবং বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি ইকবাল কবীর। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবত ক্যাম্পাসজুড়ে দখলদারিত্বের যে অচলায়তন তৈরি হয়েছে তা ভাঙার সোপান হতে পারে ডাকসু নির্বাচন। আমরা মনে করি, সুষ্ঠু নির্বাচন করতে হলে সবার আগে দরকার ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ও শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। ইতোমধ্যেই আমাদের দাবিগুলো নানাভাবে প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সব দাবি উপেক্ষা করেছেন।’ তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচনের জন্য উত্থাপিত দাবিগুলো পূরণের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সমন্বয়ক ও বিপ্লবী যুব আন্দোলনের সভাপতি আতিফ অনীক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ইমরান হাবিব রুমন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (মার্কসবাদী) সভাপতি মাসুদ রানা, বাংলাদেশ ছাত্রফ্রন্টের সভাপতি গোলাম মোস্তফা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি পারভেজ লেলিন প্রমুখ।

/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম