ডাকসুতে প্যানেল দিয়েও ছাত্রদল বিজয়ী হতে পারবে না: ছাত্রলীগ সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০১

রেজওয়ানুল হক চৌধুরী শোভন (ছবি: বাংলা ট্রিবিউন)

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কোনও ধরনের সম্পৃক্ততা না থাকায় ডাকসু নির্বাচনে প্যানেল দিয়েও ছাত্রদল বিজয়ী হতে পারবে না বলে মনে করেন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তিনি বলেন, এ ছাড়া ছাত্রদলের শীর্ষ চার নেতার বয়স ৩০-এর বেশি হওয়ায় তারাও ডাকসু নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ছাত্রদলের দাবি মেনে না নিলে তারা প্যানেল দেবে না— এ ব্যাপারে মন্তব্য জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘প্যালেন দেওয়া আর না-দেওয়ার ক্ষেত্রে ছাত্রদল যে দাবিগুলো করছে তা মূল বিষয় নয়। ছাত্রদল নিশ্চিত যে প্যানেল দিয়েও তারা বিজয়ী হতে পারবে না। কারণ, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই। ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের যে চারজন আছেন, তাদের বয়স ৪০-এর কোটায়। ফলে তারাও নির্বাচন করতে পারবেন না।’
এ সময় সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আপনারা নিয়মিত শিক্ষার্থীদের হাতে নেতৃত্ব দিন। আমরা একসঙ্গে ছাত্ররাজনীতি করবো। ডাকসু নির্বাচনের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই। এই নির্বাচনের উদ্দেশ্যেই হলো শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি সম্পর্ক গড়ে তোলা। যদি শিক্ষকদের সঙ্গে আমাদের এই সম্পর্ক না থাকে তাহলে তো নির্বাচন দিয়ে কোনও লাভ নেই।’
আবাসিক হলে ভোটকেন্দ্র রাখার দাবির বিষয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্রসংগঠনের মধ্যে সাতটিই কিন্তু বলেছে যে, ডাকসুর ভোটকেন্দ্র তারা হলেই চায়। এছাড়াও টিএসসিভিত্তিক যে ২২টি সংগঠন রয়েছে তারাও ভোটকেন্দ্র হলে চেয়েছে। তাহলে একটি বিশেষ বিরোধী গোষ্ঠী শিক্ষার্থীদের নৈতিক অধিকারকে অবমাননা করছে। তারা একটা কথা বার বার বলে আসছে, ১৯৯৪ সালে ছাত্রলীগও ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবি করেছিল। হ্যাঁ, তা ঠিক। তবে ওই সময়ের প্রেক্ষাপট আর বর্তমান প্রেক্ষাপট ভিন্ন।’
তিনি বলেন, ‘এখানে ছাত্রদলকে পহেলা ফাল্গুনে ফুল দিয়ে বরণ করি। তাদের আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাম্পাস দেখাই। কিন্তু ১৯৯৪ সালে ছাত্রলীগ ক্যাম্পাসে ঢুকতে পারেনি। তখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ছাত্রলীগের দাবিকে অযৌক্তিক মনে করেছিল। এখনকার প্রশাসনও তাদের (ছাত্রদল) দাবিকে অযৌক্তিক মনে করে বাতিল করে দিয়েছে, এখানে আমাদের কিছু বলার নেই।’

 

/এইচআই/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম