ছয় দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও প্রগতিশীল ছাত্রজোটের

ঢাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:২৮

ছয় দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও প্রগতিশীল ছাত্রজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে রাখারসহ ছয় দফা দাবিতে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের নেতাকর্মীরা।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ৩০-৪০ জনের একটি মিছিল নিয়ে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় তারা ডাকসুর ভোটকেন্দ্র হলের বাইরে রাখার বিষয়ে যুক্তি তুলে ধরে বক্তব্য দিতে থাকেন।

প্রগতিশীল ছাত্রজোটের ছয় দফা দাবিগুলো হচ্ছে-

ডাকসুর ভোটকেন্দ্র হলের বাইরে রাখা, হলের মধ্যে সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণরুম ও গেস্টরুম নির্যাতন বন্ধ করা এবং প্রথম বর্ষ থেকে বৈধ সিটের ব্যবস্থা করা, নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে ক্লাসরুম ক্যাম্পেইনের সুযোগ দেওয়া, বিশ্ববিদ্যালয়ের উপচার্যের ক্ষমতার ভারসাম্য করা।

এই ছয়টি দাবিতে তারা উপচার্যের কার্যালয়ের সামন অবস্থান করছেন। ছয় দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও প্রগতিশীল ছাত্রজোটের

বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি ইকবাল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের হলগুলো ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের দখলে রয়েছে। ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র যদি হলে রাখা হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তাই আমরা ছয় দফা দাবিতে ভিসি’র কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছি।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম