ঢাবিতে আধুনিক লাইব্রেরির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫

যুগোপযোগী লাইব্রেরির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৩ হাজার শিক্ষার্থীর চাহিদা পূরণে সক্ষম আধুনিক ও ডিজিটাল কেন্দ্রীয় লাইব্রেরির দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগ। সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ মানববন্ধনে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ও বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।
মানববন্ধনে অনেকের হাতে নানা স্লোগানের ব্যানার দেখা গেছে যাতে লেখা, ‘ডিজিটাল বাংলাদেশ আমাদের ঠিকানা; বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য স্বয়ংসম্পূর্ণ লাইব্রেবি চাই; ডিপার্টমেন্ট বাড়ে, শিক্ষার্থী বাড়ে, বাড়ে না শুধু লাইব্রেবির জায়গা; লাইব্রেরি হোক গবেষণার কেন্দ্র।
মানববন্ধনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
মো. রেজাওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলে থাকি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধার বিকাশে পড়াশোনার যে পরিবেশ দরকার তা আমরা প্রথম বর্ষ থেকেই পাচ্ছি না। আমাদের সকালে ঘুম থেকে উঠেই লাইব্রেরিতে পড়ার জন্য লাইন ধরতে হয়। তাই প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর জন্য কেন্দ্রীয় লাইব্রেবি এবং হলের রিডিং রুমের সিট বাড়ানোর আহ্বান করছি।’
ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীর পক্ষে কথা বলে উল্লেখ করে গোলাম রাব্বানী বলেন, ‘লাইব্রেরিতে বসার জায়গা পাওয়ার জন্য জন্য শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকে, আমরা এতে বিব্রত হই। কবে নাগাদ আধুনিক ও ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলে আসছি।’

/ওআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম