জামায়াত গণহত্যার জন্য ক্ষমা চাইছে না: শাহরিয়ার কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৬

শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, ‘জামায়াত একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা চাইছে না। তারা ক্ষমা চাইছে, একাত্তরে তাদের অবস্থান পাকিস্তানের পক্ষে থাকার জন্য। তারা ক্ষমা চাইলেও ৩০ লাখ শহীদের পরিবারসহ সমগ্র জাতি ক্ষমা করবে কিনা সন্দেহ।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘জামায়াতবিহীন বাংলাদেশ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলা ট্রিবিউন কার্যালয়ে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।

শাহরিয়ার কবির বলেন, ‘বিএনপিকে আহ্বান জানানো হয়েছে, গত নির্বাচনের আগে জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য। কংগ্রেসে এটা নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির মধ্যে বাইরের চাপ তো একটা আছেই, তাদের তৃণমূলের কর্মীরাও ভাবছে যে, জামায়াতের গণহত্যার দায় কেন আমাদেরকে বহন করতে হবে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছে, তারা কিন্তু জামায়াতের এই দায়টি নিতে চাচ্ছেন না। নিতে না চাইলে কী হবে? কার্যত তো নিতে হচ্ছেই। ফলে ওই চাপটা তো আছেই, জামায়াত এবার নির্বাচনে দেখেছে যে তারা সংসদ থেকে একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন একটা হচ্ছে তাদের আদালতে দাঁড়াতে হবে,  আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হোক কাল হোক দল হিসেবে জামায়াতকে দাঁড়াতে হবে। এটি তারা এড়িয়ে যেতে চাইছে। নাম বদলে, নেতার পদত্যাগ করে সে দায় এড়ানো যাবে না। আমাদের তো দাবি ছিল, শুধু দল নিষিদ্ধ করলে হবে না, স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় এ বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য নূহ-উল-আলম লেনিন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ও বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

ছবি: নাসিরুল ইসলাম

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম